Geepas GIC6101 Digital Infrared Cooker
আধুনিক ও দ্রুত রান্নার অভিজ্ঞতা উপভোগ করুন Geepas GIC6101 ডিজিটাল ইনফ্রারেড কুকারের সাথে। স্টাইলিশ ও স্লিম ডিজাইনের এই কুকারটি শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে এবং আপনার রান্নাঘরে যোগ করে আধুনিকতার ছোঁয়া। ইনডাকশন কুকারের মতো নির্দিষ্ট পাত্রের প্রয়োজন নেই; ইনফ্রারেড প্রযুক্তির কারণে অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল, সিরামিক, মাটির হাঁড়ি-পাতিলসহ প্রায় সব ধরনের সমতল তলার পাত্র ব্যবহার করা যায়।